কাঁঠালিয়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন শফিকুল ইসলাম

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৪:৫৪ পিএম
কাঁঠালিয়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন শফিকুল ইসলাম

ফাইল ছবি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ২০২৬ সালের ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম। এর আগে তিনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। শফিকুল ইসলাম উপজেলার ঐতিহ্যবাহী কাঁঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দায়িত্বশীলতা, বিশেষ সৃজনশীলতা এবং শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আন্তরিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়।

শিক্ষাগত যোগ্যতায় মোঃ শফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ‘টেসল’ (TESOL) সার্টিফিকেট লাভ করেন। পেশাগত দক্ষতা ও শিক্ষাদানের মান বাড়াতে তিনি ব্রিটিশ কাউন্সিলের অধীনে ইংরেজি শিক্ষাদানের ওপর ৫০০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণও সম্পন্ন করেছেন।

উপজেলার গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার পর সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।

স্থানীয়দের মতে, এ ধরনের স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করবে এবং উপজেলার শিক্ষার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএইচ 

Link copied!