পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ভারতীয় কফ সিরাপসহ আটক ১

  • পঞ্চগড় প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১২:১০ পিএম
পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ভারতীয় কফ সিরাপসহ আটক ১

ছবি: প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপসহ মো. কাদেরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে সদর উপজেলার পাটসিঁড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়কের দিকনির্দেশনায় মিস্ত্রিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল পাটসিঁড়ি এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে কাদেরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ মিলিলিটারের ৮০ বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার টাকা। আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়েছে। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএইচ 

Link copied!