দেশের বাজারে কমলো সোনার দাম, রোববার থেকেে কার্যকর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:২৫ পিএম
দেশের বাজারে কমলো সোনার দাম, রোববার থেকেে কার্যকর

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের দরপতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং দেশের সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়েই সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি আরও জানায়, রোববার সকাল থেকেই দেশের সব জুয়েলারি দোকানে নতুন এই মূল্য কার্যকর হবে।

এছাড়া, দাম কমানোর সিদ্ধান্ত কেবল ২২ ক্যারেট সোনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। অন্যান্য ক্যারেটের সোনার দামও আনুপাতিক হারে হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

এম

Link copied!