ফাইল ছবি
ঢাকা: দেশের পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত নতুন কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক তার মালিকানাধীন ৯৪ লাখ শেয়ার পরিবারের সদস্যদের (বোন) কাছে উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এমকে ফুটওয়্যার পিএলসির উদ্যোক্তা পরিচালক নূর মোহাম্মদ। তার মালিকানাধীন মোট ৯৪ লাখ শেয়ার দুই বোনের কাছে হস্তান্তর সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ৪৭ লাখ শেয়ার পেয়েছেন তার বোন আসমা ফারিদ। আর ৪৭ লাখ শেয়ার পেয়েছেন অন্য বোন আমেনা হোসেন।
কোম্পানি জানিয়েছে, শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের স্বাভাবিক লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে। উভয় গ্রহীতাই কোম্পানির সাধারণ শেয়ারধারী হিসেবে আগে থেকেই তালিকাভুক্ত ছিলেন।
এই সংক্রান্ত তথ্য গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রকাশিত ঘোষণার মাধ্যমে বাজারে জানানো হয়।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :