ফাইল ছবি
ঢাকা: চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২১ দিনি প্রবাসীরা দেশে ২৩০ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৮ হাজার ১৫৭ কোটি ৬০ লাখ টাকা।
এটি গত বছরের একই সময়ের চেয়ে ৩৯ কোটি ৫০ লাখ ডলার বা ৪ হাজার ৮১৯ কোটি টাকা বেশি। গত বছরের একই সময়ে এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
আরিফ হোসেন খান জানান, রেমিট্যান্স আহরণে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।
তাছাড়া, চলতি ২০২৫-২৬ অর্থবছরের হিসাবে গত ১ জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এসেছে ২ হাজার ১৭৪ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে (২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি) যা ছিল ১ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি পাওয়া গেছে ২১ দশমিক ৬ শতাংশ।
বিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।
পিএস
আপনার মতামত লিখুন :