অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করা হবে: অর্থমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৩:৪৫ পিএম
অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করা হবে: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ‘নিয়ন্ত্রণমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, অর্থনীতিকে অতিরিক্ত নিয়ন্ত্রণ থেকে মুক্ত করাই সরকারের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (২ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করা হবে। সে সঙ্গে এর বিকাশে কাজ করা হবে। এটা কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তাকে ছাড় দেয়া হবে না।

আমীর খসরু বলেন, দেশের গ্রামের অনেক মানুষ ও নারী কাজ করলেও বাজেটে তাদের যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয় না। ফলে তারা ন্যূনতম জীবিকায়ও পিছিয়ে পড়ছে। এ কারণে সরকার প্রাইভেট সেক্টর ও এনজিওর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করবে।
 
তিনি আরও বলেন, জিডিপি শুধু শিল্প কারখানা থেকে আসে; এ ধারণা সঠিক নয়। ক্রিয়েটিভ সেক্টরকেও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 
অর্থমন্ত্রী বলেন, দেশের নিম্ন আয়ের মানুষ সবসময়ই বাজেটে বঞ্চিত হয়েছে। বর্তমানে বিনিয়োগ কমে যাওয়া এবং বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পাওয়ায় দারিদ্র্য আরও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পিএস

Link copied!