ছবি : প্রতিনিধি
ঢাকা: ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালসহ সাত দফা দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (০৩ জুন) বিক্ষোভের ডাক দিয়েছেন তারা।
মঙ্গলবার (০২ জুন) ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এমন ঘোষণা দিয়েছেন।
তাদের উত্থাপিত দাবিগুলো হলো: ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃত চেয়ারম্যান খুরশীদ আলমকে পদত্যাগ করতে হবে; ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করতে হবে; লুটপাটের সাথে জড়িত কেউই ইসলামী ব্যাংকের বোর্ডে থাকতে পারবে না; ব্যাংক রেজুলেশন এক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করতে হবে; এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করতে হবে; শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে; ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :