বাংলাদেশ ব্যাংকের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পুনঃঅর্থায়নের দুই চুক্তি স্বাক্ষর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৫:১১ পিএম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পুনঃঅর্থায়নের দুই চুক্তি স্বাক্ষর

ছবি : প্রতিনিধি

ঢাকা: টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২,০০০ (দুই হাজার) কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা এবং আইসিটি খাতের উন্নয়নে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর দুইটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি দুইট স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

দেশের পরিবেশবান্ধব শিল্প ও তথ্য-প্রযুক্তি খাতে অর্থায়ন বাড়াতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। উক্ত চুক্তির ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা ও নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক প্রভাব পড়বে।

পিএস

Link copied!