দেশে সোনার দামে বড় পতন, আজ থেকেই নতুন দর কার্যকর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:৩৮ এএম
দেশে সোনার দামে বড় পতন, আজ থেকেই নতুন দর কার্যকর

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল সাড়ে ৯টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট: ২,৫৫,৫৫৮ টাকা

২১ ক্যারেট: ২,৪৩,৯৫৩ টাকা

১৮ ক্যারেট: ২,০৯,০৭৭ টাকা

সনাতন পদ্ধতি: ১,৭১,১১১ টাকা

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

এর আগে ১৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের ভরি ২,৫৮,৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ভরিতে ২,২১৬ টাকা কমানো হয়।

চলতি বছরে এখন পর্যন্ত ৩০ দফা স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ১৮ দফা দাম বেড়েছে এবং ১২ দফা কমেছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়; এর মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস করা হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে প্রতি ভরি—

২২ ক্যারেট রুপা: ৬,৩৫৭ টাকা

২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা

১৮ ক্যারেট: ৫,১৯০ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ১৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১০ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। গত বছর মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার বেড়েছিল, কমেছিল ৩ বার।

এম

Link copied!