স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:০৮ পিএম
স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ

ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি আবেদন আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। 

প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল প্রক্রিয়ায় অনলাইন লটারি আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তৈরি করা ভর্তিসংক্রান্ত একটি খসড়া বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে, যা শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রকাশিতব্য বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক বা পুলিশ থানাকে ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গণ্য করা হবে।

ভর্তি প্রক্রিয়া পরিচালনার অংশ হিসেবে সারা দেশের সব সরকারি বিদ্যালয়কে আগামী ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সফটওয়্যারে নিজ নিজ প্রতিষ্ঠানের তথ্য আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপলোড শেষে আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবে।

এসএইচ 

Link copied!