রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শিশির মনিরের ফেসবুক পোস্ট

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৯:৫৫ এএম
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শিশির মনিরের ফেসবুক পোস্ট

সাংবিধানিক নিয়ম রক্ষায় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন তিনি।

অ্যাডভোকেট শিশির মনির লিখেন, ‘আজ মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু কোন উত্তেজনা নাই। কারণ ফলাফল আগে থেকেই সবার জানা। এমনটা হওয়ার কথা ছিল না। কথা ছিল ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে এবং স্বাধীনভাবে সকলেই ভোটাধিকার প্রয়োগ করবে।’

উল্লেখ্য, সাংবিধানিক নিয়ম রক্ষায় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

সবশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচনে আজ বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের মধ্যে ভোটের লড়াই হবে। তবে সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী ও দলটির সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুলই যে বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন– সেটা এক রকম নিশ্চিত। এরপরও একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভোটের লড়াইয়ে যেতে হচ্ছে প্রার্থীদের।

এম

Link copied!