মার্কিন নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধবহর ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে এডেন উপসাগরের কাছাকাছি এবং দক্ষিণ ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বাঞ্চলে অবস্থান করছে। সাম্প্রতিক অবস্থান পরিবর্তনের ফলে বহরটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের চাবাহার বন্দর থেকে প্রায় ১,৪০০ কিলোমিটার দূরে সরে গেছে।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের বরাতে জানা যায়, ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে একাধিক ডেস্ট্রয়ার ও সাবমেরিন রয়েছে। সামরিক গোয়েন্দা সংস্থার একটি সূত্র নিশ্চিত করেছে যে এই নৌবহরটি বর্তমানে এডেন উপসাগর সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে।
সূত্রের তথ্যমতে, আগে চাবাহার বন্দরের তুলনামূলক কাছাকাছি থাকা মার্কিন নৌবহরটি এখন কৌশলগতভাবে পিছিয়ে গিয়ে প্রায় ১,৪০০ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে। এই সরে যাওয়াকে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ইরান সতর্ক করে জানায়, পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক হামলা হলে তা পুরো অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে এর মারাত্মক প্রভাব পড়বে এবং অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি গতকাল এক আনুষ্ঠানিক বক্তব্যে দাবি করেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেশটির সামরিক ডক্ট্রিন লঙ্ঘিত হয়েছে। তার এই বক্তব্যের পরই মার্কিন নৌবহরের অবস্থান পরিবর্তন নতুন করে আলোচনায় এসেছে।
এম
আপনার মতামত লিখুন :