করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:২০ পিএম
করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানের করাচিতে মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। এসময় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় রোববার (১ মার্চ) করাচিতে বিক্ষোভে হতাহতের বিষয়টি করেছেন ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার এক মুখপাত্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটিতে প্রকাশিত সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিওতে বিক্ষোভকারীদের একটি দলকে কনস্যুলেট ভবনের জানালা ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে।

ওই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঠিপেটার পাশাপাশি কাঁদুনে গ্যাসও ছুড়তে হয়েছে বলে পাকিস্তানভিত্তিক অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠান ইধির বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে ডন।

বিক্ষোভকারীদের মৃত্যু কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ প্রথমে ছয়টি মৃতদেহ সিভিল হসপিটাল করাচিতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। পরে পাকিস্তানের ডনের প্রতিবেদনে মৃতের সংখ্যা ৯ জন বলে জানানো হয়।

পিএস

Link copied!