ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সর্বশেষ দেয়া প্রস্তাবগুলোর অবশেষে জবাব দিয়েছে ইরান। রোববার (১০ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান মার্কিন কর্মকর্তাদের দেয়া সর্বশেষ প্রস্তাবগুলোর জবাব পাকিস্তানকে দিয়েছে।
তবে ইরানের জবাবে কী আছে- তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে সপ্তাহব্যাপী চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
দেশটিতে গত মাসে ইরানের কর্মকর্তারা হাজির হলেও শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের ইসলামাবাদ সফর স্থগিত করেন। এখন দেখায় বিষয়, ইরানের জবাবে কী রয়েছে এবং যুক্তরাষ্ট্র এসবে যুদ্ধ বন্ধে রাজি হয় কিনা।
এসএইচ
আপনার মতামত লিখুন :