ছবি : সংগৃহীত
ঢাকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হত্যাকাণ্ড তেহরানের ‘শক্তিশালী রাজনৈতিক কাঠামো’কে ভেঙে দিতে পারবে না।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব আলি লারিজানিকে ইসরায়েল হত্যার পর, এটি ইরানের নেতৃত্বে মারাত্মক আঘাত হানবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে, বুধবার ভোরে তেহরান লারিজানির হত্যার বিষয়টি নিশ্চিত করার পর সম্প্রচারিত হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো বুঝতে পারেনি যে ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভর করে না।
আরাঘচি বলেন, “আমি জানি না কেন আমেরিকান ও ইসরায়েলিরা এখনো এই বিষয়টি বুঝতে পারেনি: ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো রয়েছে, যেখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান বিদ্যমান”। “একজন ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতি এই কাঠামোকে প্রভাবিত করে না,”।
তিনি বলেন, “অবশ্যই, ব্যক্তিরা প্রভাবশালী এবং প্রত্যেকে তাদের ভূমিকা পালন করে – কেউ ভালোভাবে, কেউ খারাপভাবে, কেউ কম – কিন্তু মূল বিষয় হলো, ইরানের রাজনৈতিক ব্যবস্থা একটি অত্যন্ত দৃঢ় কাঠামো।”
আরাঘচি দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেন, যিনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রথম দিনেই নিহত হন। তিনি বলেন, এত বড় জাতীয় ক্ষতির পরও “ব্যবস্থা চলমান ছিল”।
“নেতার চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ ছিল না, তবুও নেতা শহীদ হয়েছেন, তারপরও ব্যবস্থা তার কাজ চালিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে একজন বিকল্প নিয়োগ দিয়েছে,” পররাষ্ট্রমন্ত্রী বলেন।
“আর কেউ যদি শহীদ হন, একই ঘটনা ঘটবে,” তিনি যোগ করেন।
“পররাষ্ট্রমন্ত্রী যদি কখনো শহীদ হন, তাহলেও শেষ পর্যন্ত অন্য কেউ সেই পদে আসবে।”
পিএস
আপনার মতামত লিখুন :