মির্জা আব্বাসের পক্ষ নিয়ে পাটওয়ারীকে কড়া জবাব দিলেন মেঘনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:০১ পিএম
মির্জা আব্বাসের পক্ষ নিয়ে পাটওয়ারীকে কড়া জবাব দিলেন মেঘনা

ফাইল ছবি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। গত সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, মির্জা আব্বাসের কোনো সমস্যা হলে তার মূল কারণ হবে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্য। তিনি বলেন, মির্জা আব্বাস লিফলেট গ্রহণের সময় ভদ্রতা ও শিষ্টাচার দেখিয়ে নতুন, নারী ও কম বয়সী প্রার্থীর প্রতিও সম্মান দেখিয়েছেন।

মেঘনা আলম আরও উল্লেখ করেছেন, মির্জা আব্বাস নিজে তাকে সাহস দিয়েছিলেন যে পপুলার মানুষের বিরুদ্ধে ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই। তিনি পাটোয়ারীর সম্প্রতি করা মন্তব্যে মির্জা আব্বাসের সন্তানকে জড়িয়ে কথা বলার বিষয়টিকেও অবাঞ্চিত ও সংবেদনশীল হিসেবে উল্লেখ করেছেন।

শেষে মেঘনা আলম আশা প্রকাশ করেছেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। তবে তার কিছু হলে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত মন্তব্যকে বড় কারণ হিসেবে বিবেচনা করা হবে।

এসএইচ 

Link copied!