মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব: আইনমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:৫৪ পিএম
মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানুষের পাহাড় সমান যে প্রত্যাশা তা পূরণে নিরন্তর কাজ করে যাবো।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের কথা স্মরণে রেখেই কাজ করব। চ্যালেঞ্জ আছে।

তিনি আরও বলেন, মানুষের পাহাড়সমান যে প্রত্যাশা তা পূরণে নিরন্তর কাজ করে যাব।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন।

পিএস

Link copied!