বিএনপি বিপ্লবী নয়, উদারপন্থি রাজনৈতিক দল: মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৮:১১ পিএম
বিএনপি বিপ্লবী নয়, উদারপন্থি রাজনৈতিক দল: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপি উদারপন্থি রাজনৈতিক দল।  

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের কারণে আজ সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।  

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্র রক্ষা এবং দেশের এই সংকটময় সময়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে সবাইকে সজাগ থাকতে হবে।

বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এটি জনগণের অধিকার, কল্যাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিবেদিত একটি উদারপন্থি রাজনৈতিক দল। 

পিএস

Link copied!