প্রধানমন্ত্রীর ইউএনজিএ কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:৩৮ এএম
প্রধানমন্ত্রীর ইউএনজিএ কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কার্যক্রম নিয়ে আজ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, নিউইয়র্ক সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় অনুযায়ী, প্রেস ব্রিফিংটি বৃহস্পতিবার ভোর ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রেস ব্রিফিংয়ে ইউএনজিএর ৮১তম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে।

 প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এম

Link copied!