আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৪৫ এএম
আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: এবার আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘একুশে পদক’ প্রধান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তিনি সচিবালয়ের এক নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান।

এর আগে, আজ সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন। এরপর তার কর্মসূচি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রদানের উদ্দেশ্যে সচিবালয় থেকে হেঁটে রওনা হন।

দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন তারেক রহমান।

পিএস

Link copied!