প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৫:৪১ পিএম
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় রঞ্জন চন্দ্রসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মুসলেহ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “ঢাকার ৫৭টি পয়েন্টে ৭০টি এআই ক্যামেরা লাগানো হয়েছে। এতে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। আরো নতুন এআই ক্যামেরা লাগানো হবে।”

তিনি আরো বলেন, “ঢাকার থানাগুলোকে সেবাবান্ধব করার করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিটিটিসি সূত্রে জানা যায়, রেড টেলিফোন সংযোগের তার চুরির বিষয়টি নিয়ে মামলার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে।

পিএস

Link copied!