দেশকে নিয়ে ৫৪ বছর প্রতারণা করে উন্নায়ন থেকে বঞ্চিত করেছে : এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) বাদ মাগরিব বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'ইয়ুথ আইডিয়া কনটেস্ট-২০২৬' প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,২০–২৫ বছরের ব্যবধানে চীন আজ বিশ্ব অর্থনীতির নেতৃত্বে। এক সময় যে অঞ্চলগুলো অনুন্নত ছিল, আজ সেগুলো বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি। চীনের অর্থনীতি এখন পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতি।
চীন নিজের অর্থনীতিকে দীর্ঘস্থায়ী করতে একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করেছে। ছোট্ট একটি অঞ্চল ঢাকা শহরের মতো হলেও এর অর্থনৈতিক মূল্য বাংলাদেশের মোট অর্থনীতির তুলনায় সাত থেকে আট গুণ বেশি। অথচ ১৯৭৬ সালেও ম্যাকাও সংলগ্ন এলাকাগুলো ছিল আজকের পুরান ঢাকার মতোই অনুন্নত, যানজটপূর্ণ ও বসবাসের অনুপযোগী।
তিনি বলেন, চীন সেই অঞ্চলগুলোকে দুর্নীতিমুক্ত সমাজে রূপান্তর করেছে। তারা টেকসই অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে, প্রচলিত শিক্ষাব্যবস্থার পরিবর্তে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি গড়ে তুলেছে একের পর এক ইকোনমিক জোন এবং বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে শিল্প ও উৎপাদন খাতে কাজ করার জন্য।তারা আমদানি-নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তর ঘটিয়েছে।
নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেন,এখন প্রশ্ন—আমাদের দেশের বাস্তবতা কী?কেন আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে না?কেন ঢাকা শহর যানজটের অভিশাপ থেকে মুক্ত হচ্ছে না, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরেও?
এর মূল কারণ হলো টেকসই উন্নয়ন নীতির ঘাটতি। উন্নয়নের নামে এমন সব প্রকল্প নেওয়া হয়েছে, যা বাস্তবে জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু টানেলের মতো প্রকল্পে মাসে শত শত কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এসব প্রকল্প অনেক ক্ষেত্রে উন্নয়ন নয়, বরং অর্থ লোপাটের মাধ্যম হয়ে উঠেছে।
আমাদের দেশে বর্তমানে প্রায় ২২ বিলিয়ন ডলার ঋণ রয়েছে। বাজেটে এক লক্ষ কোটি টাকার বেশি শুধু ঋণের সুদ পরিশোধে ব্যয় করতে হচ্ছে—এটি একটি জাতির জন্য ভয়াবহ সংকেত। এর সঙ্গে রয়েছে সীমাহীন দুর্নীতি।
তিনি আরও বলেন, ঋণখেলাপির কারণে ব্যাংকিং খাত প্রায় ধ্বংসের পথে। বিভিন্ন আত্মীয়স্বজনের নামে ঋণ নিয়ে অর্থ পাচার করা হচ্ছে। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ লক্ষ ৪০ হাজার কোটি টাকা—যার কোনো কার্যকর সমাধান নেই।
অন্যদিকে, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিক মানের হলেও ব্যবস্থাপনায় পিছিয়ে। আমাদের দেশে কয়লার বড় মজুদ রয়েছে, যা দিয়ে আগামী ৫০ বছর বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব। কিন্তু আধুনিক প্রযুক্তির অভাবে আমরা তা কাজে লাগাতে পারছি না। বিদেশ থেকে প্রযুক্তি আমদানির নামে আবারও দুর্নীতি ও একচেটিয়া স্বার্থ কাজ করছে।
একবিংশ শতাব্দীতে পেশিশক্তি দিয়ে জাতিকে দমন করা যায় না। মেধা, বুদ্ধি ও দক্ষতাই সবচেয়ে বড় শক্তি। জুলাই তার সাক্ষী—বুলেট, সাউন্ড গ্রেনেড, নিপীড়নের মুখেও তরুণ সমাজ মাথা নত করেনি।
ছাত্রশিবির দেশের তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে। আমরা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে চাই। মেধা, সততা ও দক্ষতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের এই যাত্রা।
এম
আপনার মতামত লিখুন :