দেশ নতুন গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছে: সারজিস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:১৩ এএম
দেশ নতুন গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছে: সারজিস

ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেছেন, আগামীতে দেশ নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছে। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন পার করেছে এনসিপি। তাই স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে বিষয়ে সজাগ থাকবে দলটি।

এনসিপি নেতা বলেন, উপজেলা ও সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।

পিএস

Link copied!