চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপনের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৪:৪৬ পিএম
চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপনের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধে বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন এবং গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। পোস্ট অনুযায়ী, সোমবার বিকেল ৪টায় বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি চালু করা হচ্ছে।’ সাধারণ মানুষের দেওয়া এক টাকাও হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি ১৭ বছর ধরে ‘অভুক্ত চাঁদাবাজদের’ জাতীয় পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে এবং দান করার মাধ্যমে চাঁদাবাজি বন্ধে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

পিএস

Link copied!