এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৫:৪১ পিএম
এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ছবি : সংগৃহীত

ঢাকা: ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষের হয়ে জয়সূচক গোলটি করেছেন হারহিস স্টুয়ার্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়য়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের ১৬ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল সিঙ্গাপুর। সেই ফ্রি কিক থেকেই সিঙ্গাপুরের এক খেলোয়াড় দারুণ শট নিয়েছিলেন তা ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল বাঁচান শ্রাবণ। ফিরতি সুযোগ অবশ্য পেয়েছিল প্রতিপক্ষ। তবে এবার বিপদমুক্ত করেন তারিক কাজী।

তবে ম্যাচের ৩৫ মিনিটে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ। ডান দিক থেকে সতীর্থ নুর অ্যাডাম আব্দুল্লাহর বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন হারহিস স্টুয়ার্ট। এবার দাঁড়িয়ে থেকে শুধু বলকে জালে জড়াতে দেখলেন শ্রাবণ।  

৬৪ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন শমিত শোম। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিনের ক্রসে হেডও নিলেন বাংলাদেশি মিডফিল্ডার। কিন্তু আনমার্কড থাকা শমিত হেডটা নিলেন গোলবারের ওপর দিয়ে। 

৮০ মিনিটে আরেকটি সুযোগ এসেছিল। এবার অল্পের জন্য রাকিবের হেড যায় বাইরে। ৮৫ মিনিটে দারুণ এক আক্রমণ সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু বদলি নামা ফাহমিদুল ইসলাম বল দিতে পারলেন না প্রতিপক্ষের গোলবক্সে থাকা রাকিবকে। তার পাস আগেই বিপদমুক্ত করেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার। 

দ্বিতীয়ার্ধে ভালো খেলেও তাই লাভ হলো না বাংলাদেশের। ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের। বাংলাদেশের পরের ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।

এর আগের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু করেছিল বাংলাদেশ।

পিএস

Link copied!