ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ২৫ ও ৫ জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কিত দিন। আর এই কলঙ্ক হয়েছে জানুয়ারি ২৫, ১৯৭৫ একদলীয় স্বৈরশাসন বাকশাল প্রতিষ্ঠা আর জানুয়ারি ৫, ২০১৪ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া তার টুইট বার্তায় বলেন, ‘জানুয়ারি ২৫, ১৯৭৫ একদলীয় স্বৈরশাসন বাকশাল প্রতিষ্ঠা আর জানুয়ারি ৫, ২০১৪ ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে চিরকলঙ্কের দুটি দিন। অগণতান্ত্রিক শাসন টিকে থাকে না কিন্তু ইতিহাসে কলঙ্ক থেকেই যায়।’
সোনালীনিউজ/ঢাকা/এআই
আপনার মতামত লিখুন :