মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০৮:৫৬ পিএম
মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রাস্তায় পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি হাতবোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

ঢাকা উদ্যান এলাকায় সোমবার দুপুরে আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে তৎপরতা শুরু করে এসআরবি।

দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল যাওয়ার তথ্য দিয়েছিলেন এসআরবি-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস।

সন্ধ্যায় তিনি বলেন, “ওই ব্যাগে থাকা ৯টি হাতবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। ককটেলগুলো নিরাপদে সরিয়ে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়েছে।”

এদিকে ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদারের পাশাপাশি হাতবোমাগুলো কে বা কারা ফেলে গিয়েছে শনাক্ত করতে তৎপরতা অব্যাহত রাখার কথা বলেছে এসআরবি।

পিএস

Link copied!