চকবাজারে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০৯:৩৫ পিএম
চকবাজারে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে

ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজার আগুন চার ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে ওই ভবন থেকে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে মুনসুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে বিকেল ৫টা ৪ মিনিটে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপণের গাড়িগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তবে যানজট ও সরু গলির কারণে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদর দফতর ও লালবাগ ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ওই এলাকায় তাৎক্ষণিকভাবে পানি সংগ্রহের কোনো প্রাকৃতিক বা স্থায়ী উৎস নেই। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। দূর থেকে হোসপাইপ টেনে এবং পানিবাহী গাড়ির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে।

এসএইচ 

Link copied!