মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০১:৫০ পিএম
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

ঢাকা: ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

বুধবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

পিএস

Link copied!