ছবি : সংগৃহীত
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয় দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির ওপর। বিস্ফোরণে দুজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। দুজন আহত হয়েছে। একজন গুরুতর অবস্থায় আছে। গাড়িতে থাকা অবস্থায় মাথায় লেগেছে।
পিএস