আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:২৪ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ?

ছবি : সংগৃহীত

ঢাকা: ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। এই পরাজয়ের পর ফুটবল বিশ্বজুড়ে জোরালো হয়েছে একটাই আলোচনা—এটাই কি লুকা মদ্রিচের শেষ আন্তর্জাতিক ম্যাচ?

৪০ বছর বয়সী এই কিংবদন্তি মিডফিল্ডার পুরো টুর্নামেন্টে ক্রোয়েশিয়ার চারটি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন। ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে ২৩টি ম্যাচ খেলা মদ্রিচ দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন।

ম্যাচ শেষে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো মদ্রিচকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “লুকা ফুটবলের একজন কিংবদন্তি। আমি তাকে বলেছি, সবকিছুর জন্য অভিনন্দন। তোমার ক্যারিয়ারের আগামী দিনের জন্য শুভকামনা।”

রোনালদোর এই মন্তব্যের পর থেকেই মদ্রিচের অবসর নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। তবে এখন পর্যন্ত ক্রোয়েশিয়া জাতীয় দল কিংবা পেশাদার ফুটবল থেকে অবসরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি।

বর্তমানে মদ্রিচের সামনে এসি মিলানের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়নের সুযোগ রয়েছে। তাই ক্লাব ফুটবলে তাকে আরও কিছুদিন দেখা যেতে পারে, যদিও বিশ্বকাপ মঞ্চে তার যাত্রা সম্ভবত এখানেই শেষ।

ফুটবলপ্রেমীদের কাছে লুকা মদ্রিচ শুধু একজন তারকা নন, তিনি অধ্যবসায়, নেতৃত্ব ও নান্দনিক ফুটবলের প্রতীক। বিশ্বকাপের মঞ্চ থেকে তার সম্ভাব্য বিদায় একটি যুগের সমাপ্তির ইঙ্গিত বহন করছে।

পিএস

Link copied!