ফাইল ছবি
ঢাকা: সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের জন্য আজ ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে দীর্ঘ দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ।
সর্বশেষ ২০২৪ সালে ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন এই ডিফেন্ডার। বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ থেকে শেষ মুহূর্তে চোটের কারণে বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র।
এদিকে হামজা-শমিতদের সঙ্গে স্কোয়াডে জায়গা পেয়েছেন ফাহমিদুল, আরমান ও মিরাজুল।
এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ বাদ পড়ে গেলেও এখন নিয়মরক্ষার ম্যাচে ইতিবাচক ফুটবল খেলার চ্যালেঞ্জ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের সামনে।
৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হামজা চৌধুরীরা।
বাংলাদেশ স্কোয়াড:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।
পিএস
আপনার মতামত লিখুন :