• ঢাকা
  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা কে এই ফাওজুল কবির খান 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০২৪, ০৪:২১ পিএম
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা কে এই ফাওজুল কবির খান 

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও ৪ জন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সোয় চার টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২১ জনে।

নতুন উপদেষ্টাগণের একজন হলেন -সাবেক সচিব ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০০৭-২০০৯ পর্যন্ত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।

ফাওজুল কবির ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি চাকরি থেকে লিয়েনে ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইকোনমিকস ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন। ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ইডকলের (IDCOL)-এর প্রতিষ্ঠাতা সিইও (CEO) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম (SHS) সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন।

২০০৯ সালে ফাওজুল কবির সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরদিন থেকে ২০১৪ সাল পর্যন্ত নর্থ-সাউথ ইউনিভার্সিটিতি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন।

ফাওজুল কবির খান থিঙ্ক ট্যাঙ্ক Keystone Consulting Company-এর প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা,ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংকের একজন শীর্ষ পরামর্শক। তার বাড়ি সন্দ্বীপের হরিশপুর গ্রামে। তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর।

আইএ

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!