• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এনজিওতে নতুনদের চাকরি সুযোগ


সোনালী ডেস্ক অক্টোবর ২২, ২০২৬, ০৬:২৪ পিএম
এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

ফাইল ছবি

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (মনিটরিং) পদে মোট ১১ জনকে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ হতে হবে। তবে নতুনদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ

পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (মনিটরিং)

বিভাগ: বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ১১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সিএ (সিসি) সম্পন্নকারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

অ্যাডভান্সড এমএস এক্সেল, এমএস ওয়ার্ড ও পাওয়ারপয়েন্টে ভালো দক্ষতা।

বিশ্লেষণাত্মক, রিপোর্টিং, যোগাযোগ এবং স্টেকহোল্ডার ব্যবস্থাপনায় শক্তিশালী দক্ষতা।

বাংলা ও ইংরেজিতে চমৎকার দক্ষতা।

অভিজ্ঞতা: সর্বোচ্চ ৫ বছর, ফ্রেশারদেরও সুযোগ রয়েছে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

আরও পড়ুন: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: ৩২,০০০-৫০,০০০ টাকা 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মচারী কল্যাণ সুবিধা, বিমা সুবিধা, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কেপিআই ভিত্তিক বার্ষিক ইনক্রিমেন্ট, পারফর্ম্যান্স বোনাস, সিটি অ্যালাউন্স এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: আঞ্চলিক কার্যালয়

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এসএইচ 

Link copied!