• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, বাড়ছে সরকারি ছুটি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২৬, ১১:০৯ পিএম
নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, বাড়ছে সরকারি ছুটি

সরকার নতুন করে দুটি জাতীয় দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে, যার একটি সরকারি ছুটির তালিকায় যুক্ত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি জানান, প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালন করা হবে। তবে এই দিনে কোনো সরকারি ছুটি থাকছে না। অন্যদিকে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে উদযাপন করা হবে এবং দিনটি সরকারি ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদের বৈঠকে দেশের জ্বালানি খাত নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫’ এর আওতায় ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবও উঠে আসে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি খাতে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এম

Link copied!