• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

 ২৫ মে ছুটির প্রজ্ঞাপন আসছে, ঈদুল আজহায় ছুটি কতদিন?


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬, ০৭:৩৯ পিএম
 ২৫ মে ছুটির প্রজ্ঞাপন আসছে, ঈদুল আজহায় ছুটি কতদিন?

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটি ঘোষণা করেছে সরকার। এবারের ঈদে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

তবে আজ রবিবার বিকেল পর্যন্ত ঈদের ছুটির কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। গত দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় প্রজ্ঞাপন জারি হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে ছুটির প্রজ্ঞাপন দেবে মন্ত্রণালয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে।

এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে ঈদের আগের শনিবারের (২৩ মে) সাপ্তাহিক ছুটিটি বাতিল করেছে সরকার। অর্থাৎ ঈদুল আজহার সাত দিনের টানা ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস-আদালত নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।

মন্ত্রিসভায় ২৫ মে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২৫ মে ছুটির প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। এ ছাড়া সাধারণত প্রজ্ঞাপনে জরুরি যেসব পরিষেবা খোলা থাকবে তা জানানো হয়।

এসএইচ 
 

Link copied!