• ঢাকা
  • সোমবার, ১০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৮ বছরে নির্যাতিতরা পাবেন বীরের মর্যাদা: মুক্তিযুদ্ধমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৬, ০৮:৫৫ পিএম
১৮ বছরে নির্যাতিতরা পাবেন বীরের মর্যাদা: মুক্তিযুদ্ধমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন। তাদের স্বীকৃতি ও ভাতার আওতায় আনতে মন্ত্রণালয় থেকে একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে আইনজীবীদের ওপর নির্যাতন’ শীর্ষক এক প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রী এই কথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ওই অধিদপ্তরের মাধ্যমে বিগত ১৮ বছরের নির্যাতিতরা গেজেটভুক্ত হবেন এবং রাষ্ট্রে বীরের মর্যাদা লাভ করবেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ধারাবাহিকতায় জুলাই যোদ্ধাদের গেজেট চালুর প্রক্রিয়া এবং জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি সংশ্লিষ্টদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়ে বলেন, যারা এই সংগ্রামে ভূমিকা রেখেছেন তারা প্রত্যেকেই মূল্যায়িত ও গেজেটভুক্ত হবেন।

পিএস

Link copied!