পাচার হওয়া অর্থ ফেরত এনে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৫:২৬ পিএম
পাচার হওয়া অর্থ ফেরত এনে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ছবি : প্রতিনিধি

বগুড়া: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত স্বৈরাচার আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড ইস্যুতে তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে সরকার।

এই অনুষ্ঠানে ৯১১ জনের হাতে তুলে দেওয়া হয় বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আর ২৩টি উপজেলায় এই মাসের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

পিএস

Link copied!