ছবি: সোনালীনিউজ
ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ এবং মো. মশিউর রহমান চমক উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।
তাছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং পর্ষদ সচিবালয়ের ভাইস প্রেসিডেন্ট এ. এইচ. এম. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
পিএস
আপনার মতামত লিখুন :