হামে ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০৫:৫৮ পিএম
হামে ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু

ফাইল ছবি

সংক্রামক রোগ হামের উপশর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫২ জন রোগী।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে শুরু হয়ে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন এবং উপসর্গজনিত কারণে মৃত্যু হয়েছে ১ হাজার ২০ জনের। এর আগে গত শুক্রবার হাম ও এর উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ২৪২ জন।

এসএইচ 

Link copied!