ছবি : সংগৃহীত
ঢাকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি উচ্চরণ করে বলেছেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে এই হামলার ফল ভোগ করতে হবে।
গতকাল বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আইআরআইএস দিনা নামের ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে জাহাজটি ডুবে যায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানি যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলার প্রসঙ্গে বৃহস্পতিবার এক্স পোস্টে আব্বাস আরাগচি লিখেছেন, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বলছে, এই ঘটনায় তারা ৮৭ জনের লাশ উদ্ধার করেছে। আর ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাহাজটিতে ১৮০ জনের মতো আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স।
পিএস
আপনার মতামত লিখুন :