ফাইল ছবি
ঢাকা: মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা। ইরানের সাথে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এতে করে তেল-গ্যাসের সাথে আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দামও। নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ার কারণেই স্বর্ণের দাম বাড়ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪% বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৫৩.১১ ডলারে দাঁড়িয়েছে। এদিকে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.৫% বেড়ে ৫ হাজার ১৬১.৩০ ডলার হয়েছে।
স্বর্ণকে ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে এবং ধারাবাহিকভাবে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে সাবেক ফেডারেল রিজার্ভ গভর্নর কেভিন ওয়ারশকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী চেয়ার হিসেবে মনোনয়ন দিয়েছেন। এতে করে ১৮ মার্চ ফেড সুদের হার অপরিবর্তিত রেখেছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লেও স্পট মার্কেটে রূপার দাম ১.৫% কমে প্রতি আউন্স ৮২.২০ ডলার হয়েছে। প্লাটিনাম ০.৫% কমে ২ হাজার ১৩৮.১১ ডলার এবং প্যালাডিয়াম ১.২% কমে ১ হাজার ৬৫৪.০৮ ডলারে নেমেছে।
পিএস
আপনার মতামত লিখুন :