• ঢাকা
  • রবিবার, ২২ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সব রেলগেট ‘অটো সিস্টেম’ করা হবে: কৃষিমন্ত্রী


কুমিল্লা প্রতিনিধি মার্চ ২২, ২০২৬, ০১:৪২ পিএম
সব রেলগেট ‘অটো সিস্টেম’ করা হবে: কৃষিমন্ত্রী

ছবি : প্রতিনিধি

কুমিল্লা: কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বরেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যে সব এলাকায় রেল ক্রসিং রয়েছে, সেখানে ‘অটোমেটিক গেট’ নির্মাণ করা হবে।

রোববার (২২ মার্চ) বেলা ১১টায় তিনি কুমিল্লা ট্রেন দুর্ঘটনাস্থল পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশে এই সমস্ত গেটগুলোকে আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট একটি স্থানে ট্রেন পৌঁছালে অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। আজ এই এলাকায় গেটম্যান না থাকার কারণে এত বড় দুর্ঘটনা হয়েছে। অটো করা থাকলে এমন ঘটনা ঘটতো না। আমরা চেষ্টা করবো, দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করার জন্য।

এ সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ নারী ও তিন শিশু মারা যায়।

পিএস

Wordbridge School
Link copied!