• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৬, ০৪:০৬ পিএম
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

ঢাকা: ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর নির্বাহী কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় আইবিসিএফ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভাপতিত্ব করনে।

সভায় ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিভিন্ন নীতিগত বিষয়, বিদ্যমান সমস্যা ও তার সমাধান এবং এ খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ খাতের সামগ্রিক বিকাশ, টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সদস্যদের মধ্যে সমন্বয় জোরদার এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নির্বাহী কমিটির সদস্যের মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান বদিউর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ফিরোজুর রহমান, এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরুন নেওয়াজ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন।

এছাড়া আইবিসিএফর অনারারী সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং আইবিসিএফ সহকারী সচিব, জাহাঙ্গীর আলম সভায় উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!