পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া বিশাল আকৃতির ৩ টি কাতল মাছ বিক্রি হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ২০০ টাকায়।
রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটে বসবাসরত এক লন্ডন প্রবাসী মাছ ৩ টি কিনে নেন।
এরআগে সকালে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মোহন।মন্ডলের আড়ত থেকে ২৫ কেজি ওজনের কাতলটি ২ হাজার ১০০ এবং রেজাউল মন্ডলে আড়ত থেকে ২০ কেজির কাতল ১ হাজার ৭০০ ও ১৮ কেজির কাতল ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেয় দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
জানাগেছে, শনিবার শেষ রাতে বাবু, আরিফ ও এরশাদ হলদার সহ তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেললে ৩ জনের জালে বিশাল আকৃতির ৩ টি কাতল মাছ আটকা পরে। সকালে বিক্রির জন্য মাছগুলো দৌলতদিয়া মাছ বাজারের এনে ওজন করে দেখেন বাবু হলদারের জালে ধরা পড়া মাছটির ওজন ২৫ কেজি, আরিফ হলদারের জালে ধরা পড়াটির ওজন ২০ কেজি ও এরশাদ হলদারের জালে ধরা পড়া মাছটির ওজন ১৮ কেজি ।
এ সময় মাছ গুলো একনজর দেখতে ভির করেন উৎসুক ও স্থানীয়রা। পড়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৫ কেজির কাতল ৫৫ হাজার, ২০ কেজির কাতল ৩৬ হাজার ও ১৮ কেজির কাতল ২৫ হাজার ২০০ টাকা সহ মোট ১ লক্ষ ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে কাতল মাছ ৩ টি কিনে মোবাইল ফোনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে সিলেটের এক লন্ডন প্রবাসীর কাছে বিক্রি করেছি। ৩ টি মাছ তিনি একাই কিনেছেন। তিনি মাছের ভিডিও দেখে মাছ গুলো কিনেছে।
এম







































