• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইপিডিসির খেলাপি ঋণ বেড়েছে, কমেছে মূল ঋণ ব্যবসার আয়


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০২৬, ১২:৫৮ পিএম
আইপিডিসির খেলাপি ঋণ বেড়েছে, কমেছে মূল ঋণ ব্যবসার আয়

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের খেলাপি ঋণ এক বছরে ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ২০২৫ সালে ৪৪৫ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে মূল ঋণ ব্যবসা থেকে প্রতিষ্ঠানটির নিট সুদ আয় কমেছে ১৬ দশমিক ১৭ শতাংশ।

২০২৪ সালে আইপিডিসির নিট সুদ আয় ছিল ২৩৯ কোটি ৩০ লাখ টাকা, যা ২০২৫ সালে কমে হয়েছে ২০০ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে ঋণ অবলোপন ৬১ কোটি ৫০ লাখ থেকে বেড়ে ১০৫ কোটি ৭০ লাখ টাকায় উঠেছে—বৃদ্ধি ১২০ শতাংশ।

তবে বিনিয়োগ আয় ৯৩ দশমিক ২৯ শতাংশ বেড়ে ১৩২ কোটি ৪০ লাখ টাকা হওয়ায় প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২৫ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৪৫ কোটি ৫০ লাখ টাকা হয়েছে।

আইপিডিসির নিরীক্ষক ঋণ শ্রেণীকরণ ও প্রভিশন নির্ধারণকে ‘কি অডিট ম্যাটার’ হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মতে, ব্যবস্থাপনার বিচারনির্ভরতার কারণে শ্রেণীকৃত ঋণে প্রকৃত ঝুঁকির পুরোপুরি প্রতিফলন নাও হতে পারে।

এদিকে প্রতিষ্ঠানটির মূলধন পর্যাপ্ততার হার ১৮ দশমিক ০৯ শতাংশ থেকে কমে ১৭ দশমিক ১৪ শতাংশ হয়েছে। ২০২৫ সালে মোট ঋণের ৭৭ দশমিক ১ শতাংশ ঢাকা বিভাগে বিতরণ করা হয়।

এএইচ/পিএস

Link copied!