• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতে আমগাছ থেকে তরুণীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস


কুড়িগ্রাম প্রতিনিধি আগস্ট ১১, ২০২৬, ০৯:৪১ এএম
রাতে আমগাছ থেকে তরুণীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর বাড়ির উঠানে আমগাছে উঠে দীর্ঘ সময় আটকা পড়া এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

১০ আগস্ট  সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা(মাঝিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, জিলহানির স্ত্রী বৃষ্টি বেগম(২০) কে ‘জ্বিনে ধরেছে’ এমন ধারণা করে তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেন এলাকাবাসী। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় ১০থেকে ১৫ মিনিটের চেষ্টায় রাত ৮ টার দিকে তরুণীকে অচেতন অবস্থায় নিরাপদে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তারা পরিবারের হাতে ঐ নারীকে হস্তান্তর করে।

উদ্ধারকারী  ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ও সিভিল স্টেশনের ফায়ার ফাইটাররা জানান, আমরা খবর পাওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হই এবং ১০ মিনিটের মধ্যেই অতেতন অবস্থায় ওই নারীকে আঙ্গিনার আম গাছ থেকে উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

তবে ‘জ্বিনে ধরার’ দাবির বিষয়ে কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত সত্যতা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ব্যাপারে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু জেনেছি ওই তরুণীটি জ্বিনে ধরা। তাই সে  আম গাছে উঠেছে।

এম

Link copied!