ছবি প্রতিনিধি
অসুস্থ মাকে দেখতে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় নিজের বাড়িতে ফিরছিলেন প্রকৌশলী ফরিদ উদ্দীন খান। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর ফরিদ উদ্দীন খান অসুস্থ বোধ করলে একটি পাবলিক টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে তিনি ভেতর থেকে বের না হওয়ায় স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএইচ







































