• ঢাকা
  • রবিবার, ০৯ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০২৬, ০৩:৩০ পিএম
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন

ফাইল ছবি

ঢাকা: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডিতে একটি মামলা চলমান। তারা তদন্ত করছে।

পিএস

Link copied!