• ঢাকা
  • রবিবার, ০৯ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইয়াবাসহ জুলাই যোদ্ধা আটক


বরগুনা প্রতিনিধি আগস্ট ৯, ২০২৬, ০৪:০৪ পিএম
ইয়াবাসহ জুলাই যোদ্ধা আটক

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনায় ২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা নামে এক জুলাই যোদ্ধাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন মৃধা বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তিনি জুলাই আন্দোলনের গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা। সরকারি গেজেটে তার নম্বর ২৯৩।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। রাত সাড়ে ১১টার সময় দফাদার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে সুমন মৃধাকে আটক করেন ডিবি সদস্যরা।

পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সুমন মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিএস

Link copied!